২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রেনের ইঞ্জিনে আগুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পুড়ে গেছে। এ সময় লাফিয়ে পড়ায় ট্রেনটির চালক ফয়সাল আহমেদ আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার ব্রিগেড আগুন নেভায়। এ ঘটনায় সন্ধ্যার পর খুলনা-পোড়াদহ সেকশনে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাফদারপুর রেল স্টেশন মাস্টার মাসুদুর রহমান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস কোটচাঁদপুরের সাফদারপুর বাঁকা ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনে আগুন ধরে। আগুনের শিখা দেখে চালক ফয়সাল আহমেদ বাইরে লাফিয়ে পড়ে আহত হন। অপর চালক মুজিবার রহমান ট্রেনটি থামান। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। মাসুদুর রহমান রনি রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লাইন ক্লিয়ার করার চেষ্ট করছি। আশা করি, আধঘণ্টার মধ্যে লইন ক্লিয়ার হবে।” প্রত্যক্ষদর্শী মামুনুর রশিদ বলেন, সাফদারপুর সেটশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। আমরা স্টেশনের পাশে বসেছিলাম। হঠাৎ যাত্রীদের চিৎকারে ছুটে গিয়ে দেখি ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলছে। কোটচাঁদপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। যাত্রীরা অক্ষত আছে। তারা নিজ দায়িত্বে গন্তব্য স্থলে চলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.