২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারি: কঠোর শাস্তি দাবি বিজিএমইএ’র

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে। সোমবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, স¤প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত কিছু ব্যবসায়ী নামধারী দুর্নীতিপরায়ন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দুই হাজার ৬৬৮ কোটি টাকা এবং কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও এক হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবেদনে বিজিএমইএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা কখনই কাম্য হতে পারে না। এই অব্যস্থাপনার কারনে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ গ্রহণ সংকুচিত হওয়ার আশংকা রয়েছে, যা সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, পোশাক শিল্প একটি কঠিন সময় পার করছে। প্রচলিত পোশাক বাজারগুলো সংকুচিত হচ্ছে। আর আমাদের উদ্যোক্তারা সরকার ঘোষিত প্রণোদনা নিয়ে হন্যে হয়ে দেশ-দেশান্তরে ঘুরে নতুন বাজার অনুসন্ধান ও পণ্য আবিষ্কার করছেন; অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত, তখন কোনো বাণিজ্যিক ব্যাংক অথবা প্রতিষ্ঠান কর্তৃক এ ধরনের অর্থ আত্মসাতের ঘটনা উদ্যোক্তাদের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে, সেইসঙ্গে শিল্পের সুনামহানি করতে পারে। “বিজিএমইএ অসাধু ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের এ ধরনের অনৈতিক কর্মকা- কোনভাবেই সমর্থন করে না। হলমার্ক গ্রুপের নামে দুর্নীতির মাধ্যমে যারা ঋণ গ্রহণ করেছে ও প্রদান করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেইসব অসাধু ব্যবসায়ী, সংশ্লিষ্ট ব্যাংকারসহ সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।” বিজিএমইএ আশা প্রকাশ করেছে যে, দ্রুত এর সুরাহা হবে এবং আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সেইসঙ্গে উদ্যোক্তারা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৮৪৩ ঘ.