২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, ভাংচুর লুটপাট

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদরে দু’দিনে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদরে দু’দিনে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। রোববার ও সোমবার সংঘর্ষ চলাকালে ৫০টি বাড়ি ও তিনটি দোকানঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। আহতদের মধ্যে সোলায়মান খান (৫০), রুহুল আমিন (৩০), এনামুল মোল্লা (৩২) ও সিরাজুল ইসলামকে (৫৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ডহর-সিংড়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজার সঙ্গে বেরইল-পলিতা ইউপি চেয়ারম্যান বেরইল গ্রামের খন্দকার মহব্বত আলীর দীর্ঘদিন ধরে দন্দ্ব চলছে। বিগত ইউপি নির্বাচনে নিয়ে তাদের সমর্থকদের মধ্যে আগেও সংঘর্ষও হয়েছে। এর জেরে রোববার বিকাল ও সোমবার সকালে এনামুল হক রাজার লোকজন প্রতিপক্ষ মহব্বত গ্রুপের বেরইল গ্রামে হামলা ও বাড়ি ঘরে ভাংচুর চালায়। এ সময় ডহর সিংড়া, বেরইল শিকদার পাড়া, উত্তর পাড়া ও খাড়াপাড়া গ্রামবাসী দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে মাগুরার পাশের শত্র“জিৎপুর ফাঁড়ি পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি আসাদুজ্জামান মুনসি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ গ্রেপ্তার বা মামলা হয়নি। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১২ ঘ.