২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচারককে হুমকি’, আইনজীবী গ্রেপ্তার

বিচারককে হুমকি দেওয়ার মামলায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান স্বপনকে গ্রেপ্তার করেছে পুুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারককে হুমকি দেওয়ার মামলায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান স্বপনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। রোববার বিকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের রাস্তা থেকে গ্রেপ্তারের সময় আইনজীবঅদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তাকে প্রথমে থানা এবং সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোয়াজ্জেম হোসেনের আদালতে রোববার মালাটি দায়ের করেন বিচারক তাওহিদা আক্তার। সদর থানার উপ-পরিদর্শক সুলতানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধাদান এবং মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তাওহিদা আক্তারকে হুমকি দেওয়া এবং মানহানির অভিযোগে করা মামলায় বিকাল ৫টার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারের প্রায় একঘণ্টা পর সন্ধ্যায় সোয়া ৬টার দিকে আইনজীবী সালাউদ্দিন খানকে থানা থেকে সরাসরি জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা শহরে মিছিল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.