২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুরুঙ্গামারীতে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় রোববার জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় রোববার জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন। নিহত হাজেরা খাতুন (৬৫) বারইটারী গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী। আহত মফিজ উদ্দিন (৭২), হাসেন আলী (৪২), হোসেন আলী (৩১), আব্দুল খালেক (২৮), বারেক (৫০), অপ্পার আলী (৫২) ও আমানুরকে (২৭) ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হালিমা বেগম (৩৫) ও হালিম (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারইটারী গ্রামে মফিজ উদ্দিন ও আবু বকর সিদ্দিকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বিরোধপূর্ণ এই জমিতে আবু বকর সিদ্দিকের লোকজন ঘর তুলতে গেলে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাজেরা খাতুন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৪৯ ঘ.