২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দু’দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ২১

কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে শুক্রবার রাতে দু’দলের সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে শুক্রবার রাতে দু’দলের সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বেশকিছু বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। আহতদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে তিতাস থানার ওসি এএসএম নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম শান্তির সঙ্গে বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকারের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক চেয়ারম্যান পক্ষের ১৫ জন এবং শাহআলম শান্তি পক্ষের ছয়জন গুলিবিদ্ধ হয়। ফারুক সরকার বলেন, হামলায় তার পক্ষের বন্দর আলী (৩০), সাগর (২৮), রিংকু (২৫), হাসান আলী (৫১), মহিউদ্দিন (২৯), ফয়সাল (১৫), রাব্বী (১২), ইয়াছিন (১৩), শাহ আলম (৫০), আঃ রশিদ (৫৬), অহিদ (৪০), বাদল (৫০), দুলপী (৪০), আঁখি (১০), নাহিদা (২৪) গুলিবিদ্ধ হয়। এছাড়া শরিফকে (২৩) ধারালো অস্ত্র দিয়ে এবং আব্বাস আলী (৭০), আমির হোসেন (১৮), মহসিন (১৭), সোহাগ (২৫), ফয়সাল (২২), নূরুল আমিন (১৪), নাজমুল (২৫), হাসিয়া আক্তার (৩৫), উর্মি (১৪), তানিয়া (১৪), শাহিদা (২৫), শরিফকে (২২) পিটিয়ে গুরুতর আহত করা হয়। শাহ আলম শান্তি অভিযোগ করেন বলেন, মতি হাজীর বাড়ী সংলগ্ন সিএনজি ষ্টেশনে কাছে তার স্ত্রী কামরুন নাহার ও তার ভাইয়ের স্ত্রী রেখা আক্তারের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে গেলে কামরুল (২৫), হোসেন (২৮), রাজিব (১৮), আরিফ (১৭), হযরত আলী (৪০), বাহারুল (২০) গুলিবিদ্ধ ও ছালা (১৫) গুলিবিদ্ধ হয়। ওসি আরো বলেন, গত দেড় মাসে এ দুই গ্রুপের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়েছে। এবারের সংঘর্ষের বিষয়ে দেলোয়ার হোসেন, শাহ আলম শান্তি ও মনিরুল হক বাদী হয়ে থানায় তিনটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৫১ ঘ.