২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু

অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষার পর শনিবার হবে কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষার পর শনিবার হবে কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রের ২৫৮টি স্থানে এই পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ২৯৯ জন অংশ নেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ) চেয়ারম্যান আশীষ কুমার সরকার, সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ছামেনা বেগমও ছিলেন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৮৫ জন অংশ নেবেন। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ নেওয়ার জন্য আগ্রহীরা গত ১ থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করেন। এবার স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ১৩ হাজার ১৮৪ জন আবেদন করেন। এর মধ্যে ২ লাখ ১ হাজার ৩২৪ জন পুরুষ এবং ১ লাখ ১১ হাজার ৮৬০ জন নারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৪৪৪ ঘ.