বেনাপোল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের দুর্গাপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সকালে ওই যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ।
বেনাপোল বন্দর থানা পুলিশের পরিদর্শক হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা ওই অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভোররাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে হত্যা করে দুর্গাপুরে লাশ ফেলে রেখে চলে যায় বলে পুলিশের ধারণা।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে হাসান হাফিজুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩০৫ ঘ.
bdnews24