২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার খরচ জোগাড়ে বর্থ্য তরুণের আত্মহত্যা

মাদক মামলা পরিচালনার অর্থ জোগাড় করতে না পেরে বরিশাল শহরের কাজীপাড়া মুন্সীবাড়ি এলাকায় এক তরুণ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

বরিশাল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক মামলা পরিচালনার অর্থ জোগাড় করতে না পেরে বরিশাল শহরের কাজীপাড়া মুন্সীবাড়ি এলাকায় এক তরুণ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত সুজন (১৮) কাজীপাড়া মুন্সীবাড়ি এলাকার মো. ভুট্টো মিয়ার ছেলে। সুজনের বাবা ভুট্টো রিকশা চালান এবং তার মা গৃহকর্মী। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স¤প্রতি নেশারত অবস্থায় সুজনসহ তার চার তরুণকে হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। “আজ ওই মামলায় সুজনের আদালতে হাজির হওয়ার দিন ছিল।” এই মামলা পরিচালনার জন্য আইনজীবীর টাকা সংগ্রহ করতে না পারায় পরিবারের সবার অজ্ঞাতে সুজন ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে সুজনের খালা খুশী বেগম বাসায় গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। তারা দরজা ভেঙ্গে ভিতরে সুজনের ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/২৩০৭ঘ.