ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে ছিনতাইকৃত টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারতরা হলেন- আবু তাহের (২৬) ও কামাল হোসেন (৩০)।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি কারওয়ান বাজার শাখার ট্রাস্ট ব্যাংক থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা তুলে হেঁটে যাওয়ার পথে ওয়াসা ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় মোখলেসুর রহমান চিৎকার করলে পাশে থাকা পুলিশ সদস্য দুই ছিনতাইকারীকে চল্লিশ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন।
অপর এক ছিনতাইকারী এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪১ ঘ.
bdnews24