চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জিপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত শেখ হাসান আহমদ (৩০) রাজশাহীর বোয়ালিয়া এলাকার শেখ নাছির আহমদের ছেলে। তিনি হাটহাজারী এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার দুপুরে হাটহাজারীর এগার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার এসআই আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় হাটহাজারীগামী এতটি জিপ (স্থানীয় চাঁদের গাড়ি) হাসানের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/১৯৩৯ ঘ.
bdnews24