চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সন্দেহভাজন ১৫ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষা বাহিনী (কোস্টগার্ড)।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে দুই দফায় তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্টগার্ড সদস্য নাজমুল হাসান জানিয়েছেন।
অভিযানে অংশ নেওয়া এই উপকূল রক্ষী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌ-ডাকাতদের কাছ থেকে ধারালো ছুরি এবং ৩০ মিটার বার্থিং হাউজার উদ্ধার করা হয়।
রাত আড়াইটার দিকে দুইটি নৌকাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে অন্য একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৪০৫ ঘ.
bdnews24