২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার প্রথম প্রহরে সায়েদাবাদের এক ওয়েল্ডিং দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২২ বছর। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত্তারের ওয়েল্ডিং দোকানের তালা ভেঙে রাত সাড়ে ১২টার দিকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। যুবকের মাথায় থেতলানো ছিল। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। সাত্তারের উদ্ধৃতি দিয়ে এসআই বলেন, “দোকান কর্মচারীদের দোকান থেকে বের করে দিয়ে সারাদিন এলাকার চিহ্নিত কিছু বখাটে যুবক দোকানে আড্ডা মেরেছিল। কিন্তু সন্ধ্যার পর তারা দোকানে তালা মেরে চাবি নিয়ে চলে যায়।” বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে ওই যুবকের নিথর দেহ দেখতে পায়। হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহভাজন কয়েকজনের নাম জানা গেছে বলে এসআই এমরান জানান। তবে তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০০৫ ঘ.