২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার প্রায় পৌনে একলাখ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

মৌলভীবাজার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার প্রায় পৌনে একলাখ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোনায়েম (২২) ময়মনসিংহের ঈশ্বগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। মৌলভীবজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোনায়েমকে উপজেলা সদরের রেল গেট এলাকা থেকে ৭২ হাজার ৫০০টাকর জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৫০০ টাকার ৯১টি এবং এক হাজার টাকার ২৭টি জাল নোট। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মোনায়েম নোট জালিয়াতি চক্রের সদস্য। তিনি বছর দুয়েক আগে জাল নোটসহ ধরা পড়ে কারাভোগ করেছিলেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.