২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় এক ইভটিজারকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার পীরপুর গ্রামে এক উত্যক্তকারীকে পিটিয়ে মেরে ফেলেছে ইভটিজিং-এর শিকার এক স্কুলছাত্রীর স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চুয়াডাঙ্গা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার পীরপুর গ্রামে এক উত্যক্তকারীকে পিটিয়ে মেরে ফেলেছে ইভটিজিং-এর শিকার এক স্কুলছাত্রীর স্বজনরা। বুধবার দুপুরে ২টার দিকে সদর উপজেলার পিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আজিজুল হক (৩৫) বিষ্ণপুর গ্রামের সাকের উদ্দিন ম-লের ছেলে। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন জানান, বুধবার সকালে পীরপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আজিজুল। বিষ্ণপুর হাইস্কুলের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে উত্যক্ত করার পর আজিজুল উজিরপুর গ্রামে এক পানবরজে কাজ করতে যায়। “সেখান থেকে ওই ছাত্রীরা স্বজনরা আজিজুলকে ধরে এনে পিটিয়ে মেরে ফেলে।” আজিজুলের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদও হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫৫ ঘ.