সাতক্ষীরা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান সড়কে সব ধরনের ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ ও সড়ক সংস্কারের দাবিতে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।
বুধবার সকাল থেকে সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়।
সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘদিন ধরে প্রধান সড়কে নছিমন, করিমন, ইজিবাইক, মহেন্দ্র বন্ধের দাবিতে সাতক্ষীরার মোটর শ্রমিক ইউনিয়নসহ ৫টি শ্রমিক সংগঠন আন্দোলন সংগ্রাম করে আসছে।
“প্রশাসন আশ্বাস দিয়ে আসলেও আমাদের দাবি না মানায় অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাকা হয়েছে।”
“এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩৭ ঘ.
bdnews24