২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সাংবাদিক লাঞ্ছিত

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার ঢাকার সাভারে বৈশাখী টেলিভিশনের দুই সাংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সাভার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার ঢাকার সাভারে বৈশাখী টেলিভিশনের দুই সাংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে হেমায়েতপুর এলাকায় হলমার্কস গ্র“পের কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে বৈশাখীর জ্যেষ্ঠ প্রতিবেদক দিপু সরোয়ার ও ক্যামেরাম্যান মিরণ শাহ লাঞ্ছিত হন। তাদের অভিযোগ, হলমার্ক গ্র“পের ভাড়াটে সন্ত্রাসীরা তাদের উপর এ হামলা চালায়। দিপু সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলমার্কস গ্র“পের অর্থ আত্মসাতের ঘটনায় সংবাদ সংগ্রহ করার জন্য তাদের কারখানায় গেলে হঠাৎ একদল সন্ত্রাসী আক্রমণ করে। এ সময় তারা দুইজনকেই লাঞ্ছিত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে বলে জানান এই সাংবাদিক। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় বৈশাখী টেলিভিশনের ক্যামেরাম্যান মিরন শাহ বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২১ ঘ.