২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, কক্সবাজারে ১,৮৭৫ ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম ও কক্সবাজারে এক হাজার ৮৭৫ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কক্সবাজারে এক হাজার ৮৭৫ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে কক্সবাজার সদরের ডিকপাড়া ও বোরবার দুপুরে নগরীর বায়েজিদ থানার হাজিপাড়া থেকে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কক্সবাজারের ডিকপাড়া থেকে গ্রেপ্তার ওই এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম (৪০) ও নগরীর হাজিপাড়া থেকে গ্রেপ্তার চট্টগ্রামের রাউজান থানার বাসিন্দা মো. আমিরুল ইসলাম (৩০)। র‌্যাব-৭’র কর্মকর্তা এএসপি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল ইসলামকে গ্রেপ্তার করে তার কাছ থেকে এক হাজার ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর পৌনে ২ টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানার হাজিপাড়া আশিকান আলিয়া মাদ্রাসার সামনে থেকে আমিরুলকে ৭৭৫ টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৫৯ ঘ.