২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট ‘কালোবাজারি’ মারধর করেছে ২ সাংবাদিককে

পেশাগত দায়িত্ব পালনকালে রোববার রাতে চাঁদপুরে রেল স্টেশনে টিকিট ‘কালোবাজারিরা’ দুই সাংবাদিককে মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চাঁদপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত দায়িত্ব পালনকালে রোববার রাতে চাঁদপুরে রেল স্টেশনে টিকিট ‘কালোবাজারিরা’ দুই সাংবাদিককে মারধর করেছে। এরা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চঁাঁদপুর প্রতিনিধি এ কে এম শাহেদ ও স্থানীয় চাঁদপুর দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন। তাদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লা-লাকসাম রেলপথের পরিবহন পরিদর্শক (টিআই) মো. মাসুদ সরওয়ার বলেন, সফিকুল ও আলাউদ্দিন তাদের অফিসে গিয়ে জেলা আওয়ামী লীগের এক নেতার নাম বলে পাঁচটি টিকিট দিতে বলেন। “ঠিক ওই সময় ওই দুই সাংবাদিক এসে মেঘনা ট্রেন সম্পর্কে তথ্য জানতে চাইলে সফিকুল ও আলাউদ্দিন তাদের উপর ক্ষেপে যায়। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং মারধর করে,” বলেন তিনি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান। শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কখন পৌঁছবে তা জানতে গেলে ‘টিকিট কালোবাজারি’ সফিকুল ইসলাম ও আলাউদ্দিন তাদের উপর হামলা চালায়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগের উপর ভিত্তি করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮২১ ঘ.