ঝিনাইদহ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একইস্থানে বিএনপির দুইগ্র“প সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ভাটই বাজার ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, উপজেলা বিএনপির দুইটি গ্র“প ভাটই বাজারে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এতে এলাকায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে সব সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪২ ঘ.
bdnews24