খুলনা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে শনিবার ৫০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আব্দুস সামাদ (৩৫) বাস টার্মিনাল এলাকায় সাউদার্ন বডি বিল্ডার্স নামের বাস ও ট্রাকের বডি তৈরির একটি প্রতিষ্ঠানের মালিক ।
র্যাব-৬ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ১০০টি জাল ৫০০ টাকার নোটসহ সামাদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৭ ঘ.
bdnews24