২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার কায়েৎটুলীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার কায়েৎটুলীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর বাংলাদেশ মাঠ সংলগ্ন জুতার এই কারখানায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোকর ডটকমকে বলেন, ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ ও কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯৩০ ঘ.