২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে মালয়শিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে মালয়শিয়াতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে মালয়শিয়াতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৮ সাল থেকে স্বদেশিদের কাছ থেকে চাঁদবাজির ১৮টি ঘটনায় ৩৩ বছর বয়সী ওই বাংলাদেশিকে গত ১৫ অগাস্ট গ্রেপ্তার করা হয় বলে মালয়শিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানায়। কুয়ালালামপুর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান দাতুক কু চিন ওয়াহকে উদ্ধৃত করে বুধবার বারনামা জানায়, ওই ব্যক্তি মারাত্মক ক্ষতি করার হুমকি দিয়ে ১৮ বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে ১০০০ মালয়শিয়ান রিঙ্গিত করে আদায় করেছে বলে বাংলাদেশের দূতাবাসের কাছে তথ্য রয়েছে। সাংবাদিকদের দাতুক কু চিন ওয়াহ জানান, ভুক্তভোগীদের সবাই মালয়শিয়ায় নির্মাণ শিল্পে শ্রমিক হিসেবে কাজ করছেন। গত মার্চে আটক ব্যক্তিটি জালান বংসার এলাকার একটি বাড়িতে এক বাংলাদেশির কাছ থেকে ২ হাজার ৩৬০ মালয়শিয়ান রিঙ্গিত চাঁদা আদায় করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/১৮২১ ঘ.