চাঁদপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের পুরানবাজারে বুধবার খালে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
এরা হল স্থানীয় কাদের মালের মেয়ে মিম আক্তার (১১) ও আবু সুফিয়ানের মেয়ে মেঘনা আক্তার (৯)।
মিম এলাকার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় এবং মেঘলা রিভারসাইড কিন্ডারগার্টেনের ২য় শ্রেণিতে পড়ে।
পুরানবাজারের বাসিন্দা মো. সোহেল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে নাপিতবাড়ি এলাকায় খালে মিম গোসল করতে নামে। এ সময় তাকে ডুবে যেতে দেখে মেঘলা তাকে তুলতে পানিতে নামে।
এরপর থেকেই দুই শিশু নিখোঁজ রয়েছে।
মেঘলার বাবা আবু সুফিয়ান বলেন, খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24