নেত্রকোনা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বুধবার এক ব্যক্তি তার সৎ ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত বিদ্যা মিয়া (৩৩) গন্ডা গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে।
এ সময় আহত হন বিদ্যা মিয়ার স্ত্রী খাদিজা বেগম। তাকে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট বোনের বিয়ে নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে তার সৎ ভাই বিদ্যা মিয়ার বিরোধ চলছিল।
দুপুর সোয়া ১২টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজুলের বল্লমের ঘায়ে বিদ্যামিয়া ঘটনাস্থলেই নিহত হন।
লাশ ময়নাতন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৯ ঘ.
bdnews24