২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মঙ্গলবার রাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বাগেরহাট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মঙ্গলবার রাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে গাংনী গ্রামের এই মেয়ে (১৩) ঘরের বাইরে শৌচাগারে গেলে প্রতিবেশী তরুণ মাতিন শেখ (২১) তাকে ধর্ষণ করে। মেয়েটি ঘরে গিয়ে বাবা-মাকে কথাটি জানালে তা পুলিশকে জানানো হয় বলে তার বাবা বলেন। মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি বাদী হয়ে তরুণ মাতিন শেখের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.