২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি, গোধূলির যাত্রা বিলম্বিত

শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘন্টা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘন্টা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলি। বুধবার বেলা তিনটায় যাত্রার নির্ধারিত সময়ে ছাড়ার আগ মুহূর্তে মহানগর গোধূলির একটি বগির শীতাতপ যন্ত্রে ত্রুটি দেখা দেয়। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার সামশুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগির শীতাতপ যন্ত্রে ত্রুটি ধরা পড়ায় তা সারাতে যাত্রা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বগি বদলে নতুন বগি সংযোজনের পর বিকাল চারটা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে মহানগর গোধূলি ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৬৪৮ ঘ.