২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে যুবক খুন

কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে বুধবার প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কক্সবাজার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে বুধবার প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মুনিরুল হক (২৬) উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার আবু তাহেরের ছেলে। কক্সবাজার মডেল থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে স্থানীয় একটি চা স্টলে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুড়াল দিয়ে কোপায় এবং মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৪ ঘ.