২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফলংয়ে পর্যটকের মৃত্যু

সিলেটের জাফলংয়ে বুধবার চোরাবালিতে আটকে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সিলেট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ে বুধবার চোরাবালিতে আটকে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে নিহত ফাহাদ উদ্দিন (২২) ঢাকা নগরীর বঙ্গবাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বন্ধুর সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন ফাহাদ। দুপুর ১টার দিকে বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে চোরাবালিতে আটকে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫১ ঘ.