২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলায় বুধবার দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঝিনাইদহ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলায় বুধবার দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছে। নিহত আকন (৬) মহেশপুরের শ্যামনগর গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে এবং মুন্সি আবু রাসেল (২৮) জেলা শহরের ব্যাপারীপাড়ার আজিজুর রহমানের ছেলে। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে রামচন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে শিশু আকন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়। নসিমন চালক পালিয়ে গেছে। পুলিশ নসিমনটি আটক করেছে। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী বলেন, উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ শহরে নিজ বাসায় ফিরছিলেন রাসেল। দুপুর ১২টার দিকে শিতলী গ্রামে বিপরীতমুখী একটি ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৩ ঘ.