গাজীপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার প্রথম প্রহরে গাজীপুর শহরের শিববাড়ি এলাকা থেকে ইলিয়াস খান মিন্টুকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার পশ্চিম জয়দেবপুরের আলম খানের ছেলে।
র্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন ফারুক খান বলেন, শহরের শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৪৯ ঘ.
bdnews24