২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জমি নিয়ে সংঘাতে শিশু নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের সময় আড়াই মাসের এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

গাইবান্ধা, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের সময় আড়াই মাসের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের কাঠুর গ্রামে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিশুটি মারা যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত সায়েম বাবু গ্রামের আলম মিয়ার ছেলে। ফুলছড়ি থানার ওসি এম এ মান্নœান সাংবাদিকদের জানান, একটি জমি নিয়ে আলম মিয়ার সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকালে সাইফুল ও তার লোকজন আলম মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা সায়েম বাবুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে তার মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৩ ঘ.