ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দুপুরে ঢাকা থেকে টঙ্গীবাড়িগামী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছে।
এ পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হলেও এলাকার লোকজন দুটি লাশ নিয়ে যাওয়া তাদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাকি দুজন হলেন- সিরাজদিখানের আবির পাড়া গ্রামের সুমন মিয়ার মেয়ে সুর্বণা (৭) ও টঙ্গীবাড়ির চর মাহমুদাপুর গ্রামের মৃত সরুজ মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫)।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখানের লালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে টঙ্গীবাড়ির কালীবাড়ি যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত এক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া আহতদের মধ্যে জেলাল উদ্দিন (৪২), আলমাস হাওলাদার (৪০), আসলাম হাওলাদার (৩৮), আবু শেখ (৪২), শুভ্র (১৭) ও আব্দুর রশিদসহ (৪৫) আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কর্মকা- শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে বাসটি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৮১৩ ঘ.
bdnews24