২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর সদরে নসিমন ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

মেহেরপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর সদরে নসিমন ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হন একজন। রোববার রাত সাড়ে ৮টায় মেহেরপুর-চুয়াডাংগা সড়কের পুরাতন দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী গাংনী উপজেলার নোয়পাড়া গ্রামের মোকাররম হোসেনের ছেলে লাল্টু (৩৫) এবং একই গ্রামের আক্কাস আলীর ছেলে মারফত (৩০)। সদর থানার ওসি জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবোঝাই নছিমনের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত নসিমনচালক আক্কাসকে (২৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩০০ ঘ.