২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজত পলাতক আসামি গ্রেপ্তার

পাঁচলাইশ থানা হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচলাইশ থানা হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়ায় উপজেলার গোচরা এলাকার একটি বাড়ি থেকে মো. রুবেল (১৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার গোচরা থেকে তাকে ধরা হয়। গত মঙ্গলবার রাতের যেকোনো সময়ে পাঁচলাইশ থানার মহিলা হাজতখানার টয়লেটের ভেন্টিলেটর ও দেওয়ালের কিছু অংশ ভেঙে পালিয়ে যায় রুবেল। তাকে ওইদিন সন্ধ্যায় তাকে নগরীর শুলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছিল। রুবেল চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের গুড়া মিয়া বাড়ির মৃত সামছূল আলমের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩৩ ঘ.