২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হুমায়ূন স্মরণসভা

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বুধবার নগরীতে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশ যাদু উন্নয়ন পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বুধবার নগরীতে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশ যাদু উন্নয়ন পরিষদ। জুবিলী রোডের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যাদুশিল্পী এম আই চৌধুরী (ইকবাল) বলেন, হুমায়ূন আহমেদ যাদু পছন্দ করতেন। তিনি ম্যাজিক জানতেন এবং এক সময় ম্যাজিক দেখাতেন। তার অনেক নাটকেও ম্যাজিশিয়ানদের স্থান ছিল। হুমায়ূন আহমেদ আইবিএম (ইন্টারন্যাশনাল ব্রাদার হুড অব ম্যাজিশিয়ানের) এর সদস্য ছিলেন বলেও দাবি করেন এম আই চৌধুরী। ইফতার মাহফিলে হুমায়ূনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। ইফতার শেষে যাদু প্রদর্শন করা হয়। ইফতারে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, তপন কুমার মালো, উদয়ন বড়–য়া, এ,কে মাসুদ, অসীম, সুমন বাবু, জাহেদ, সুমন, মিরাজ, কামাল, স্টিফেন, নুরুল ইসলাম, এহসান, এ টি বাবুল ও মিশু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এইচএ/২১৪৪ ঘ.