২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন। আহত হন দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মাদারীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন। আহত হন দু’জন। এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা একঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। নিহত আলি মুন্সী (৪০) রাজৈরের ইশিবপুর ইউনিয়নের মুসারকান্দি গ্রামের বাসিন্দা। আহত হন আলি মুন্সীর ছোট ভাই অহিদ মুন্সী এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। রাজৈর থানার ওসি নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকেরহাটগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আলি মুন্সী নিহত হন। বাসটি আটক করেছে পুলিশ। ওসি আরো বলেন, এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক একঘণ্টা অবরোধ করেছে। পরে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.