মুন্সীগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মায় ডুবো চরে আটকেপড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে পৌনে সাত ঘন্টা পর মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটায় উদ্ধার করা হয়েছে।
একটি টাগ ও একটি ওয়ার্ক বোট অনেক চেষ্টায় ফেরিটিকে নামিয়ে আনার পর বিকাল সাড়ে ৫টায় এটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
মাওয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, উদ্ধারকারী জাহাজ আই টি ৩৯২ এবং অল্প পানিতে চলাচলকারী বিআইডব্লিউটিএ’র ওয়ার্ক বোর্ট ফেরিটি উদ্ধার করে।
তিনি বলেন, নাব্যতা সঙ্কটের কারণে ঝুকিপূর্ণভাবে মাওয়া-লৌহজং-মাগুড়খন্ড-নাওডুবা-হাজরা-চরজানাজাত চ্যানেল দিয়ে ফেরিগুলো চলাচল করছিল। কিন্তু পলি জমে ডুবো চর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। উজানের ঢলে ভরা বর্ষা মৌসুমে পলির পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রতিদিনই ডুবো চরের আকার বড় হয়ে সরু হয়ে যাচ্ছে চ্যানেলটি।
সকাল ১০টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের কবুতর খোলা-কাউলিয়ার চর চ্যানেলে ডুবো চরে আটকা পড়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ফেরিটিতে ৩০ যানসহ অন্তত সাতশ’ যাত্রী রয়েছে।
ডুবো চরের কারণে ফেরি চালচল বিঘিœত হওয়ায় ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
ডুবো চরের কারণে এই নৌ রুটে কয়েকটি পয়েন্টে ফেরি চলছে ধীর গতিতে। পারাপার বিঘিœত হচ্ছে। মঙ্গলবার মাওয়ায় ৩টি রো রো ফেরিসহ ১৪টি ফেরি চলাচল করছে। তবে আটি (ইন ল্যান্ড টাগ) ৩৯০ ও আটি ৩৯১ মেরামতে থাকায় ফেরি লেন্টিন ও রানীক্ষেত চলচল করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৬৪৮ ঘ.
bdnews24