২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ফেন্সিডিল ও চোরাই গাড়িসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জে ৫৭৭ বোতল ফেন্সিডিল ও চোরাই গাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

কিশোরগঞ্জ, ১৪ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে ৫৭৭ বোতল ফেন্সিডিল ও চোরাই গাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট এলাকা থেকে লাল মিয়া ওরফে ফরিদ (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাশ বাজারে। অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর চেক পোস্টে রাত ১২টার দিকে পুলিশ একটি সাদা রঙের গাড়িকে থামানোর নির্দেশ দিলে চালক উপ-পরিদর্শক মমতাজ উদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। আহত মমতাজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ওই গাড়িটি থামায় পুলিশ। এ সময় গাড়ির চালক জুয়েল (৩০) পালিয়ে গেলেও লাল মিয়া গ্রেপ্তার হন। তাদের ব্যবহৃত গাড়িটি চোরাই বলেও জানতে পেরেছে পুলিশ। আটক করা ফেন্সিডিল ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর থেকে ময়মনসিংহের সোহাগী নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২১ ঘ.