২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মেদুয়া ইউপির চেয়ারম্যান মঞ্জুর আলম

ভোলার মেদুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মঞ্জুর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ভোলা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মেদুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মঞ্জুর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় বলে জানায় পুলিশ। দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী বলেন, মঞ্জুর আলম গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকে মো. মহসিন পেয়েছেন ৫৭৩ ভোট। নির্বাচনে প্রায় ৭৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন। প্রায় ৩ মাস আগে ইউপি চেয়ারম্যান আব্দুল সাত্তার মিলনের মৃত্যু হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪৩ ঘ.