২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাস খালে, আহত ৩০

শরীয়তপুর সদরে সোমবার সেতুর রেলিং ভেঙে বাস খালে পড়ে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

শরীয়তপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদরে সোমবার সেতুর রেলিং ভেঙে বাস খালে পড়ে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। বাস যাত্রীদের বরাত দিয়ে পালং থানার ওসি রবিউল আলম বলেন, তুরাগ পরিবহনের একটি বাস শরীয়তপুর থেকে মাদারীপুর যাচ্ছিল। ধানুকা সেতুর কাছে বিপরীতমুখী একটি পুলিশের গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রেলিং ভেঙে খালে পড়ে যায়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৫ ঘ.