২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

রাজধানীর উত্তরা থেকে শাকির ওরফে বাবলু (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে শাকির ওরফে বাবলু (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার পর উত্তরা ১২ নম্বর সেক্টরের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) শিউলী জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবলু রোববার রাতে ওই সেক্টরের ১৩ নম্বর রোডের ২২ নম্বর বাড়িতে গিয়েছিল বলে তারা জানতে পেরেছেন। সোমবার সকাল ১০ টায় বাবলুর মৃতদেহ ১৭ নম্বর বাড়ির সামনের রাস্তায় পাওয়া যায়। নির্মাণ শ্রমিক বাবলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের গ্রামের বাড়ি রাজশাহীর তানোরের কাজিপাড়ায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৩৪ ঘ.