সিলেট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে শনিবার দুটি রিভলবারসহ এক ‘অস্ত্র ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব।
আটক মো. জলিল হোসেন (২৫) দোয়ারাবাজারের দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের মো. শাহেদ আলীর ছেলে।
রোববার দুপুরে সিলেটে র্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমদ সিদ্দিকী সংবাদ সম্মেলনে বলেন, র্যাবের একটি বিশেষ দল ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে দুইটি রিভলবার কিনতে দোয়ারাবাজারে যায়।
টাকা দিয়ে অস্ত্র নেওয়ার দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জলিলকে আটক করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন,” বলেন র্যাব কর্মকর্তা।
উদ্ধার করা অস্ত্রসহ জলিলকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪২ ঘ.
bdnews24