২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার

নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ৪০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ৪০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে ওই এলাকার গোলচত্বর মোড় থেকে মো. তোয়াসিনকে (৩৩) গ্রেপ্তার করে তার সঙ্গে থাকা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তোয়াসিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর বাকলিয়া থানার ডিসি রোডের কামাল কলোনিতে থাকেন। বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুজিৎ কুমার মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তোয়াসিন দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৩২ ঘ.