২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে তিন নারীসহ গ্রেপ্তার ৭

প্রতারণার অভিযোগে রাজধানীর বানানী ও মাতুয়াইল থেকে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে রাজধানীর বানানী ও মাতুয়াইল থেকে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকাল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মিন্টুরোডে গোয়েন্দা কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার সাতজনকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মনোয়ারা বেগম (৫০), লিলি ওরফে পাখি (২৯), রিপা বেগম (১৯), ফিরোজ হোসেন (৩০), রাজিব (২৫), ইউনুস মল্লিক (৩০) ও সুমন (২২)। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, তিন নারী দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন মার্কেটে কৌশলে ভ্যানিটি ব্যাগ থেকে মালামাল চুরি করে আসছিলো। তাদেরকে বনানী এলাকা থেকে চুরি হওয়া সাতটি মোবাইল ফোনসেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাতুয়াইল এলাকা থেকে ৮১টি জাল পাসপোর্টসহ অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় কৌশলে জাল পাসপোর্ট সরবরাহ করে আসছিল বলে জানান মনিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪৩৪ ঘ.