বাগেরহাট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনের জলাশয় থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় (২৩) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক হারুণ অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা জলাশয়ে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24