২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে যন্ত্রে পাঠযোগ্য পাসর্পোট দেওয়া শুরু

ফ্রান্সে বাংলাদেশের দূতাবাস যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে বাংলাদেশের দূতাবাস যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সে প্রথম পাসপোর্টটি পেয়েছেন প্যারিসে বসবাসরত বাংলাদেশি মনসুর মিয়া। বিদেশে সরকারের সব মিশন থেকে এমআরপি দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে গত ৪ জুলাই বাংলাদেশ দূতাবাস এ প্রক্রিয়া শুরু করে। প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের হাত থেকে পাসপোর্ট পেয়ে মনসুর বলেন, “ফ্রান্সের প্রথম বাংলাদেশি হিসেবে মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পেয়ে আমি খুবই খুশি।” ফ্রান্সে ২০ হাজারেও বেশি বাংলাদেশি রয়েছেন যাদের বিভিন্ন ধাপে এমআরপি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৫১৪ ঘ.