২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের পক্ষে চট্টগ্রামে মানববন্ধন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা চলছে দাবি করে তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা চলছে দাবি করে তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ’ নামের একটি সংগঠন আয়োজিত ওই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক ও ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. সিকান্দার খান বলেন, “সরকার অধ্যাদেশ পাশ করে গ্রামীণ ব্যাংককে সরকারিকরণের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাংকের বিরুদ্ধে অধিক সুদে ঋণ দেওয়ার কুৎসা রটানো হচ্ছে।” “এভাবে মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুণœ করার চেষ্টা বন্ধ করতে হবে,” বলেন তিনি। গত ২ জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এছাড়া ৬১ বছর বয়স পার হওয়ার পরেও ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি থাকার বৈধতা ও এমডি থাকাকালে তার বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় সরকার। মানববন্ধনে অন্যদের মধ্যে ফারুক ই আজম বীর প্রতীক, শাহ আলম নিপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, ড. মনজুরুল কিবরিয়া, মো. শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/১৪০৬ ঘ.