২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী রোববার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী রোববার। ১৯৪৯ সালের ৫ অগাস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন শেখ কামাল। মঞ্চ নাটক আন্দোলনের প্রথম সারির সংগঠক শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়াও বন্ধু শিল্পীদের নিয়ে ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ গড়ে তুলেছিলেন তিনি। শৈশব থেকে খেলাধূলায় প্রচ- উৎসাহ ছিল তার। শেখ কামাল বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। ছাত্রলীগের কর্মী হিসাবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মুক্তিযুদ্ধে যথোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে বিয়ে হয় বঙ্গবন্ধুর বড় ছেলের। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের কালো রাত্রিতে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যাকা-ের মধ্য দিয়ে শেষ হয় শেখ কামালের ২৬ বছরের জীবন। শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ রোববার সকাল ন’টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ১০টায় বনানী গোরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/০০১৯ ঘ.