২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে, আহত ১০

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের ধাক্কায় দশজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের ধাক্কায় দশজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফিশারিঘাটে পাইকারি মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরা হলেন- রুমা আক্তার (৫), রিনা আক্তার (৩০), প্রবীর দাশ (৪২), সুমন দাশ (৪০), মো আইয়ুব (৩০), রুহী দাশ (৪২), অসীম দাশ (৩২), সুবল দাশ (৬৫), দেলোয়ার (৩২) ও মোহাম্মদ আজিজ (৫৫)। এরা সবাই ফিশারি ঘাট মাছ বাজারের ক্রেতা ও বিক্রেতা বলে পুলিশ জানায়। মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকালে ফিশারীঘাট মাছের পাইকারী বাজারে ঢোকার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি ক্রেতাবিক্রেতাদের ওপর উঠে পড়ে। পুলিশ ট্রাকটি আটক করেছে বলে মৃণাল চাকমা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২৩২ ঘ.